Bartaman Logo
৯ জুন, ২০২৬

বেড়েছে বেকারত্ব, কাজ নেই ১৫ শতাংশ যুবকেরই

১ বছরের বর্ষপূর্তিতে বেকারত্বের যে তথ্য সামনে এল, তাতে অস্বস্তি বাড়ছে মোদি সরকারের। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে, গত এক মাসে দেশে বেকার যুবক-যুবতীর হার বেড়েছে।

বেড়েছে বেকারত্ব, কাজ নেই ১৫ শতাংশ যুবকেরই
  • ১৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১১ বছরের বর্ষপূর্তিতে বেকারত্বের যে তথ্য সামনে এল, তাতে অস্বস্তি বাড়ছে মোদি সরকারের। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে, গত এক মাসে দেশে বেকার যুবক-যুবতীর হার বেড়েছে। সার্বিকভাবে মে মাসের রিপোর্ট বলছে, বেকারত্বের হার ১৫ শতাংশ। অথচ এপ্রিলেই এই হার ছিল ১৩.৮ শতাংশ। ১৫-২৯ বছর বয়সি যুবক-যুবতীদের মধ্যে সমীক্ষা চালিয়েই এই রিপোর্ট পেয়েছে সরকার। মোদি সরকার মুখে নারীশক্তির কথা বলে। অথচ সরকারি রিপোর্টই বলছে, শহরাঞ্চলের ২৪.৪ শতাংশ যুবতীর কোনও কাজই নেই। গ্রামাঞ্চলে এই হার ১৩ শতাংশ। বেকারত্বের হার বৃদ্ধিতে মোদি জমানায় গত এক মাসেই গ্রামের চেয়ে শহরের  অবস্থা খারাপ। এপ্রিলে গ্রামে কর্মসংস্থানহীন যুবক-যুবতীর হার ছিল ১২.৩ শতাংশ। মে মাসে তা বেড়ে হয়েছে ১৩.৭ শতাংশ। শহরে যা ছিল ১৭.২ শতাংশ, এক মাসে তা বেড়ে হয়েছে ১৭.৯ শতাংশ। রিপোর্ট বলছে, সার্বিকভাবে সব বয়সির মধ্যে এপ্রিলে বেকারত্বর হার ছিল ৫.১ শতাংশ। মে মাসে তা হয়েছে ৫.৬ শতাংশ। ফলে বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া নরেন্দ্র মোদির স্লোগান আদতে জুমলা বলেই বিরোধীদের অভিযোগ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ