Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আবেদনে রাজি নন, আন্দোলনেই আস্থা চাকরিহারা শিক্ষকদের, রাত সাড়ে ১০টায় খুলল পোর্টাল

শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর দিনেই বিভ্রাটে জেরবার হতে হল স্কুল সার্ভিস কমিশনকে। সোমবার বিকেল ৫টা থেকে অনলাইন আবেদন শুরুর কথা থাকলেও সেই পোর্টাল খুলল রাত সাড়ে ১০টায়।

আবেদনে রাজি নন, আন্দোলনেই আস্থা চাকরিহারা শিক্ষকদের, রাত সাড়ে ১০টায় খুলল পোর্টাল
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর দিনেই বিভ্রাটে জেরবার হতে হল স্কুল সার্ভিস কমিশনকে। সোমবার বিকেল ৫টা থেকে অনলাইন আবেদন শুরুর কথা থাকলেও সেই পোর্টাল খুলল রাত সাড়ে ১০টায়। ওবিসি এবং অন্যান্য সংরক্ষণ মেনে বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে এসএসসি। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হতে রাত হওয়ায় নতুন প্রার্থীরা রীতিমতো অধৈর্য্য হয়ে পড়েন। তবে চাকরিহারা শিক্ষকদের একটা বড় অংশই আবেদন করবেন না বলে জানিয়েছেন।

Advertisement

যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আবেদন প্রক্রিয়া পিছনোর দাবিতে এদিন বিধানসভা অভিযানও করে। বিকাশ ভবনে গণচিঠি দেয় তারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, রিভিউ পিটিশনের রায় না দেখে মঞ্চের কোনও সদস্যই আবেদন করবেন না। বরং রিভিউ পিটিশনে যাতে যোগ্যদের চাকরি ফেরানো যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে। তার জন্য যোগ্যদের তালিকা প্রকাশ্যে আনা, উদ্ধার হওয়া ওএমআর শিটের বৈধতা প্রতিষ্ঠার দায় রাজ্যেরই। কিছু সদস্য ইতিমধ্যে আমরণ অনশনে বসেছেন। 

সম্পর্কিত সংবাদ