Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাঁচটি রাজ্য থেকে ৬৫০ কোটির হিসাব বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত

পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য থেকে ৬৫১ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যর হিসাব বহির্ভূত নগদ, সোনাদানা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবচেয়ে বেশি।

পাঁচটি রাজ্য থেকে ৬৫০ কোটির হিসাব বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য থেকে ৬৫১ কোটি ৫১ লক্ষ টাকা মূল্যর হিসাব বহির্ভূত নগদ, সোনাদানা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবচেয়ে বেশি। রবিবার কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ১১ কোটি টাকার নগদের পাশাপাশি ৩৯ কোটি টাকার হিসাব বহির্ভূত সোনা-রুপোর মতো ধাতু, ৬৫ কোটি টাকার বেআইনি ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে। বেআইনি মদ ধরা পড়েছে ২১ লক্ষ লিটার। যার আর্থিক মূল্য ৫৫ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৩১৯ কোটি টাকা মূল্যের সামগ্রী। একইভাবে তামিলনাড়ু থেকে ১৭০ কোটি, অসম থেকে ৯৭ কোটি, কেরল থেকে ৫৮ এবং পুদুচেরিতে ৭ কোটি টাকা মূল্যের হিসেব বহির্ভূত নগদ, মদ, মূল্যবান ধাতু বাজেয়াপ্ত হয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে নগদ বা‌঩জেয়াপ্ত হয়েছে সবচেয়ে বেশি তামিলনাড়ুতে। ৩০ কোটি টাকা। সব মিলিয়ে পাঁচ রাজ্য থেকে ৫৩ কোটি টাকা নগদ, ৭৯ কোটি টাকার বেআইনি মদ, ২৩০ কোটি টাকার বেআইনি ড্রাগস, ৫৮ কোটি টাকার সোনাদানা বাজেয়াপ্ত হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যেই এই ধরপাকড়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ