Bartaman Logo
৯ জুন, ২০২৬

উমর ঘনিষ্ঠ আমির রসিদের ১০ দিন এনআইএ হেপাজত

লালকেল্লা বিস্ফোরণে অভিযুক্ত আমির রসিদ আলিকে ১০ দিনের এনআইএ হেপাজতের নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

উমর ঘনিষ্ঠ আমির রসিদের  ১০ দিন এনআইএ হেপাজত
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লালকেল্লা বিস্ফোরণে অভিযুক্ত আমির রসিদ আলিকে ১০ দিনের এনআইএ হেপাজতের নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। লালকেল্লা বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি তার নামেই। অভিযোগ, আত্মঘাতী জঙ্গি ডাঃ উমরকে সেফ হাউস ও লজিস্টিক সাপোর্ট দিয়েছিল সে। মঙ্গলবার কড়া নিরাপত্তায় মুখ্য জেলা ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চন্দনার এজলাসে পেশ করা হয় অভিযুক্তকে। এনআইএ-র রিমান্ড পেপারে উল্লেখ করা হয়েছে, গোটা ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে আলিকে জেরা করা প্রয়োজন। 

Advertisement

এনআইএ রিমান্ড পেপারে আরও উল্লেখ করা হয়েছে, মানুষের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করবার জন্যই এই বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছে। ঘটনার ভয়াবহতা উল্লেখ করে আরও বলা হয়েছে, দেশের ঐক্য ও সার্বভৌমত্বকে অস্থিতিশীল করতেই গোটা পরিকল্পা। আদালতের কাছে, তদন্তের স্বার্থে আলিকে নিয়ে কাশ্মীরে নিয়ে যাওয়ার আবেদনও করা হয়। এদিন আদালত চত্বরে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যায় দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স।

Advertisement
সম্পর্কিত সংবাদ