Bartaman Logo
৯ জুন, ২০২৬

লালকেল্লার কাছে পার্কিং লটে বসে বোমা বানিয়েছিল উমর!

লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে তিন ঘণ্টা পার্কিং লটে ছিল আত্মঘাতী হামলাকারী চিকিৎসক উমর নবি। এতটা সময় সেখানে সে কী করছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সেইসূত্রেই উঠে এল নয়া তথ্য। জানা গিয়েছে, পার্কিংয়ে বসে বিস্ফোরকের বিভিন্ন উপকরণ মিশিয়ে বোমা তৈরি করেছিল উমর।

লালকেল্লার কাছে পার্কিং লটে বসে বোমা বানিয়েছিল উমর!
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে তিন ঘণ্টা পার্কিং লটে ছিল আত্মঘাতী হামলাকারী চিকিৎসক উমর নবি। এতটা সময় সেখানে সে কী করছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সেইসূত্রেই উঠে এল নয়া তথ্য। জানা গিয়েছে, পার্কিংয়ে বসে বিস্ফোরকের বিভিন্ন উপকরণ মিশিয়ে বোমা তৈরি করেছিল উমর।

Advertisement

বিস্ফোরণের পরই আশপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। জানা যায়, সুনেহরি মসজিদের কাছে পার্কিং লটে ঘণ্টা তিনেক গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল উমর। দুপুর ৩ টা বেজে ১৯ মিনিটে ওই পার্কিং চত্বরে প্রবেশ করেছিল সে। আর বেরিয়ে যায় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে। এর ঠিক কিছুক্ষণ পরই লালকেল্লার কাছে গাড়িটিতে বিস্ফোরণ হয়। এই তিন ঘণ্টায় একবারও গাড়ি থেকে নামেনি সে। রোজকার মতো রাজধানী যখন কর্মব্যস্ত। তখন সারা বিকেলজুড়ে গাড়ির মধ্যেই বোমা তৈরি করছিল সে। 
ওইদিন সকালে রাজধানীতে ঢোকার পরও তার হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল উমর। গাড়ি নিয়ে মযূর বিহার ও কনট প্যালেস হয়ে পুরোনো দিল্লির দিকে রওনা দিয়েছিল। প্রাথমিক অনুমান, পার্কিংয়ে গাড়ি রাখার পর টার্গেট এরিয়া, বোমা তৈরি সহ নানা বিষয় নিয়ে হ্যান্ডলারদের সঙ্গে উমরের আলোচনা হয়।  সম্ভবত, প্রথমে পার্কিং চত্বরে বিস্ফোরণ ঘটানোর টার্গেট নেওয়া হয়েছিল। কিন্তু উমর ও তার হ্যান্ডলারদের মাথায় ছিল না, সোমবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে লালকেল্লা। এদিন পার্কিং এলাকা প্রায় খালি ছিল। তাই প্ল্যান বদলানো হয়। বেছে নেওয়া হয় জনবহুল নেতাজি সুভাষ মার্গ। যার একদিকে লালকেল্লা আর অন্যদিকে চাঁদনি চক। সেইমতো প্রথমে গাড়িতে বসে বোমার মাল-মশলা রেডি করে উমর। পরে সন্ধ্যা নাগাদ সেখান থেকে বেরিয়ে যায় এবং বিস্ফোরণ ঘটায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ