Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জয়পুরে নামল ইউক্রেনের ফার্স্ট লেডির বিমান

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার গন্তব্য জাপান। তার আগে আচমকা ভারতের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয় তাঁর বিমানকে।

জয়পুরে নামল ইউক্রেনের ফার্স্ট লেডির বিমান
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর:  ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার গন্তব্য জাপান। তার আগে আচমকা ভারতের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয় তাঁর বিমানকে। সেই বিমানে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ছাড়াও  ছিলেন বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। জ্বালানি ভরার জন্য গত রবিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ থামানো হয়েছিল বিমানটিকে। জানা গিয়েছে, ইউক্রেনের ২৩ সদস্যের প্রতিনিধি দল জাপানের উদ্দেশে যাচ্ছিলেন। জয়পুরে নেমে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেন তাঁরা। জ্বালানি ভরার পর সকাল ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ বিমানটি জাপানের উদ্দেশে রওনা দেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ