Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্রিটেন-ইইউ চুক্তি সম্পন্ন

পুরনো তিক্ততা ভুলে সোমবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাধিক চুক্তি করল ব্রিটেন। সোমবার লন্ডনে প্রথমবার যৌথ সম্মেলন করে দু’পক্ষ।

ব্রিটেন-ইইউ চুক্তি সম্পন্ন
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: পুরনো তিক্ততা ভুলে সোমবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাধিক চুক্তি করল ব্রিটেন। সোমবার লন্ডনে প্রথমবার যৌথ সম্মেলন করে দু’পক্ষ। উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। সঙ্গে ২৭ রাষ্ট্রের এই গোষ্ঠীর বহু আধিকারিক। সেখানেই প্রতিরক্ষা ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়। ওয়াকিবহাল মহলের মতে, এর জেরে বাণিজ্য ও নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। ঐতিহাসিক বিচ্ছেদের পর দু’পক্ষের এটাই প্রথম বড়সড় পদক্ষেপ।  ২০১৬ সালে ভোটাভুটির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার। ২০২০ সালে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। ব্রেক্সিটের পর থেকেই দু’পক্ষের সম্পর্কে তিক্ততা আরও বৃদ্ধি পেয়েছে। তবে গত কয়েক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ট্রাম্পের শুল্কনীতি—একাধিক ইস্যুতে একে অপরের কাছে এসেছে দু’পক্ষ। ক্ষমতায় আসার পরেই যাবতীয় দূরত্ব সরানোর ইঙ্গিত দিয়েছিলেন স্টারমার। এদিন সম্মেলনের মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এই চুক্তি আমাদের বড় জয়।’ ইউনিয়নের প্রেসিডেন্টও এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। যদিও, স্টারমার প্রশাসনের এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় বিরোধী শিবির। অভিযোগ, বর্তমান সরকার ফের ব্রাসেলসের বশ্যতা স্বীকার করেছে। চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের থেকে দেড় হাজার কোটি ইউরোর ঋণ পাবে ব্রিটেন। বাণিজ্য আরও সহজ হবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিতে সসেজ, বার্গার বিক্রি করতে পারবে ব্রিটেন। একইসঙ্গে ২০৩৮ সাল পর্যন্ত ব্রিটেনে মাছ ধরতে পারবে ইউরোপের ট্রলার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ