Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

টাইপকাস্ট দীপিকা?

মাতৃত্ব। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, এখন কি দীপিকা পাড়ুকোনের এই সত্তাই প্রকট হয়ে উঠছে? বলিউডের নতুন গুঞ্জন অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।

টাইপকাস্ট দীপিকা?
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাতৃত্ব। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, এখন কি দীপিকা পাড়ুকোনের এই সত্তাই প্রকট হয়ে উঠছে? বলিউডের নতুন গুঞ্জন অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। গত বছর কন্যা সন্তান দুয়ার জন্ম দিয়েছেন দীপিকা। ব্যক্তি জীবনে কন্যা এখন তাঁর প্রায়োরিটি। আবার অভিনেত্রীর ফিল্মোগ্রাফিতে চোখ রাখলে দেখবেন, পরপর কয়েকটা ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি প্রশংসা পেয়েছেন। ‘জওয়ান’-এ শাহরুখ খানের মা, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-এ রণবীর কাপুরের মা, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও মা হিসেবেই পর্দায় দেখা গিয়েছিল নায়িকাকে। এবার নাকি সুহানা খানের মা হয়ে পর্দায় আসবেন তিনি। সূত্রের খবর, সুহানার প্রথম ছবি ‘কিং’-এ নাকি শাহরুখ কন্যার মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে রয়েছেন কিং খানও। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাঁকে। যদিও এ নিয়ে নির্মাতারা এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু অনুরাগীদের একাংশের প্রশ্ন, একই ধরনের চরিত্রে বারংবার কেন রাজি হচ্ছেন দীপিকা? তিনি কি বলিউডে টাইপকাস্ট হয়ে যাচ্ছেন? উঠছে এ প্রশ্নও।

Advertisement
সম্পর্কিত সংবাদ