Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

এক ছবিতে দুই সুপারস্টার

চার দশক পর এক ছবিতে কাজ করবেন দক্ষিণের দুই সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। সদ্য মুক্তি পেয়েছে সেই ছবির প্রচার ঝলক।

এক ছবিতে দুই সুপারস্টার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চার দশক পর এক ছবিতে কাজ করবেন দক্ষিণের দুই সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। সদ্য মুক্তি পেয়েছে সেই ছবির প্রচার ঝলক। ‘জেলার’ খ্যাত পরিচালক নেলসন দিলীপ কুমার রয়েছেন পরিচালনার দায়িত্বে। ছবির সংগীত করছেন অনিরুদ্ধ। সদ্য প্রকাশ্যে আসা প্রচার ঝলকে স্পষ্ট চার দশক বাদে পর্দায় জুটি বেঁধে নিরাশ করবেন না কমল ও রজনীকান্ত। তবে গল্প প্রসঙ্গে এখনই খোলসা করতে নারাজ নির্মাতারা। ভিডিয়োতে দুই সুপারস্টার প্রশ্ন করেন, ‘ছবির নায়ক কে?’ এই প্রশ্ন অনুরাগীদেরও। যার উত্তর অবশ্য দেননি পরিচালক। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হবে বলে খবর। ছবির নামও এখনো চূড়ান্ত নয়। উল্লেখ্য, ১৯৮৫ সালে ‘গ্রেপ্তার’ ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন রজনীকান্ত ও কমল। সেই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চনও।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ