Bartaman Logo
৯ জুন, ২০২৬

জমি বিবাদের জের, যোগীরাজ্যে দু’বোনকে গণধর্ষণের অভিযোগ

ফের যোগী রাজ্যে গণধর্ষণের অভিযোগ। ঘটনার সূত্রপাত জমি বিবাদ ঘিরে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলায় আসান্দ্রা থানা এলাকার একটি গ্রামের রাস্তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘাতের সময় দুই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। দুই নির্যাতিতা সম্পর্কে বোন।

জমি বিবাদের জের, যোগীরাজ্যে দু’বোনকে গণধর্ষণের অভিযোগ
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বারাবাঁকি: ফের যোগী রাজ্যে গণধর্ষণের অভিযোগ। ঘটনার সূত্রপাত জমি বিবাদ ঘিরে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলায় আসান্দ্রা থানা এলাকার একটি গ্রামের রাস্তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘাতের সময় দুই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। দুই নির্যাতিতা সম্পর্কে বোন। 

Advertisement

জানা যাচ্ছে, ঘটনাটি গত ৩ নভেম্বরের। থানায় এক নির্যাতিতা অভিযোগ করেন, সংঘর্ষ চলাকালে অন্য গোষ্ঠীর পাঁচ যুবক তাঁকে ও তাঁর বোনকে গণধর্ষণ করেছে। বিষয়টি নিয়ে পুলিস সুপার তদন্ত শুরু করেন। ইতিমধ্যেই ওই মামলায় পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এছাড়াও সংঘর্ষের ঘটনায় গ্রামের ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গণধর্ষণে অভিযুক্তদের মধ্যে রয়েছে মায়ারাম, তাঁর ভাই রামপাল, তিন ছেলে জাসকরণ, বালকরণ এবং ছাংগু। সিটি থানার এসএইচও অলোক মনি ত্রিপাঠী বলেন, ‘গ্রামের রাস্তা নিয়ে দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদ ছিল। ঘটনার দিন একটি দলের যুবকরা দুই তরুণীর উপর চড়াও হয়। তাঁদের কান্না শুনে অন্য গোষ্ঠীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পালটা হামলা শুরু করে। তারপরই গণধর্ষণের অভিযোগ ওঠে।’ দুই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাঁদের বয়ানও রেকর্ড করা হবে। তদন্ত চলছে।

সম্পর্কিত সংবাদ