Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আইসিএসই-এর দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির দুই স্কুলের

আইসিএসই-এর দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির দুই স্কুলের
  • ৩০ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

আইসিএসই-এর দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির সেন্ট পলস ও হোলি চাইল্ড স্কুলের। সেন্ট পলসের সমীরণ পোদ্দার ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ৪৯৭। বেস্ট অফ ফাইভের মধ্যে চারটিতে ১০০ করে পেয়েছে সমীরণ। ইংরেজিতে ৯৭। তাঁর বাড়ি জলপাইগুড়ির মোহন্তপাড়ায়। বাবা সুমন পোদ্দার জলপাইগুড়ি মোহিতনগর তারাপ্রসাদ বয়েজ হাইস্কুলের শিক্ষক। মা মানসী কুণ্ডু সুনীতিবালা সদর গার্লস স্কুলের শিক্ষিকা। অপরদিকে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা হোলি চাইল্ডের শৌনক সাহা পেয়েছে ৯৯.২০ শতাংশ নম্বর। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ