Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬

এসি চালানোর দাবি, বিমানের ককপিটে ঢোকার চেষ্টা দুই যাত্রীর

বিমান তখন টেক অফ মোডে। দিল্লি থেকে মুম্বই উড়ে যাওয়ার অপেক্ষায়। সেই সময় বিমানকর্মীদের সঙ্গে দুই যাত্রীর শুরু হল তীব্র বচসা।

এসি চালানোর দাবি, বিমানের ককপিটে ঢোকার চেষ্টা দুই যাত্রীর
  • ১৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: বিমান তখন টেক অফ মোডে। দিল্লি থেকে মুম্বই উড়ে যাওয়ার অপেক্ষায়। সেই সময় বিমানকর্মীদের সঙ্গে দুই যাত্রীর শুরু হল তীব্র বচসা। দুই যাত্রী কিছুতেই সিটবেল্ট বাঁধবেন না। উল্টে জোর করে ককপিটে যাওয়ার চেষ্টা করছেন। তাঁদের আর্জি একটাই ‘এসি চালিয়ে দিন, তাহলেই আমরা বসে যাব।’ বিমানকর্মীদের অনুরোধ, যাত্রীদের আর্জি, কিছুই কানে তুলছেন না তাঁরা। এমনকি ক্যাপ্টেনের নির্দেশও উপেক্ষা করছেন। অনেক চেষ্টার পরে তাঁদের শান্ত করে বিমান উড়ে যায় নির্দিষ্ট গন্তব্যে। ঘটনার কথা স্বীকার করেছে স্পাইসজেট। 

Advertisement

সূত্রের খবর, সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ স্পাইসজেটের ফ্লাইট এসজি ৯২৮২ বিমানটি উড়ানের তোড়জোড় শুরু করে। তখনই দুই যাত্রীর সঙ্গে বিমানকর্মীদের বচসা শুরু হয়। পুরো ঘটনা ক্যামেরাবন্দি করেছেন এক বিমানযাত্রী। তাঁর সৌজন্যে স্পাইসজেট বিমানের দুর্ভোগের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, ওই দুই অভব্য যাত্রীকে এক সহযাত্রী বলছেন, ‘আপনারা এভাবে বিমান থামিয়ে দিতে পারেন না। এটা বেআইনি।’ কে শোনে কার কথা। উল্টে তাঁদের হম্বিতম্বি আরও বেড়ে যায়। তখন এক যাত্রী বিমানকর্মীদের সিআইএসএফ ডাকার কথা বলেন। ওই যাত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘যারা যেতে চায় না, তাদের জোর করে বার করে দেওয়া উচিত।’ 
ফ্লাইটর‌্যাডার২৪ডটকম জানিয়েছে, স্পাইসজেটের ফ্লাইট এসজি ৯২৮২ বিমানটি দিল্লি থেকে ৭টা ২১ নাগাদ যাত্রা শুরু করে। ৯টা ৫ মিনিটে সেটি মুম্বই পৌঁছয়। তবে এই দেরি বিমানযাত্রীদের বাধার কারণেই কি না, তা নিশ্চিত করেনি স্পাইসজেট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ