বাড়ির বাইরে গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ! সাত সকালেই চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারির ১১ নম্বর ওয়ার্ডে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম হাজি মুস্তাফির রহমান (৬৬) এবং মমতাজ পারভীন (৫৩)। ঘটনার পর থেকেই তাঁদের ছেলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। পারিবারিক বিবাদের কারণেই ওই দম্পতি খুন হয়েছেন বলে পুলিসের প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।



