Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আগামী বছর ভারতে আসতে পারেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত

‘বিশ্ব মানচিত্রে ভারতের গুরুত্ব সবচেয়ে বেশি’। বাণিজ্যচুক্তি নিয়ে টালবাহানা ও শুল্কযুদ্ধের আবহে ভারতের গুরুত্ব স্বীকার করল আমেরিকা। সোমবার ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরে জানান, আগামী বছর দ্বিতীয়বার ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী বছর ভারতে আসতে পারেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নয়াদিল্লি: ‘বিশ্ব মানচিত্রে ভারতের গুরুত্ব সবচেয়ে বেশি’। বাণিজ্যচুক্তি নিয়ে টালবাহানা ও শুল্কযুদ্ধের আবহে ভারতের গুরুত্ব স্বীকার করল আমেরিকা। সোমবার ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরে জানান, আগামী বছর দ্বিতীয়বার ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রদূত বলেন, ‘ভারতের গুরুত্বের কদর করে আমেরিকা। এমন দেশের সঙ্গে বন্ধুত্বের প্রয়োজন রয়েছে ওয়াশিংটনের। সিলিকন, সেমিকন্ডাক্টর ও কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে চায় আমেরিকা।’ সার্জিও জানিয়েছেন, আমেরিকার নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট (প্যাক্স সিলিকা জোট) তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়া। তাতে ভারতকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হবে। বাণিজ্য চুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আলোচনা সহজ নয়। কিন্তু উভয় দেশই চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী। শীঘ্রই ফের উচ্চপর্যায়ের বৈঠক হবে এ বিষয়ে।’ তবে কেবল বাণিজ্য নয়, নিরাপত্তা, সন্ত্রাস দমন, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে ভারত ও আমেরিকা। ভারত ও আমেরিকার সম্পর্ক গত বেশ কয়েকটি ঘটনায় যে সামান্য চিঁড় খেয়েছে, তা স্বীকার করলেন সার্জিও। যদিও তাঁর বিশ্বাস, ভারত ও আমেরিকার বন্ধুত্ব খাঁটি। তাঁর কথায়, ‘প্রকৃত বন্ধুদের মধ্যে মতভেদ থাকলেও শেষ পর্যন্ত তারা সেটা মিটিয়ে নিতে পারে।’ ছবি: পিটিআই

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ