Bartaman Logo
১৭ জুন, ২০২৬

কনভয়ের গাড়িতে ধাক্কা ট্রাকের, বরাতজোরে রক্ষা তেজস্বীর

সফরের মাঝে কিছুক্ষণের জন্য চা পানের বিরতি। তাতেই প্রাণ বাঁচল বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদবের। তীরবেগে এসে একটি ট্রাক ধাক্কা দেয় তাঁর থেকে মাত্র কয়েক পা দূরে থাকা কনভয়ের অন্য গড়িতে।

কনভয়ের গাড়িতে ধাক্কা ট্রাকের, বরাতজোরে রক্ষা তেজস্বীর
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: সফরের মাঝে কিছুক্ষণের জন্য চা পানের বিরতি। তাতেই প্রাণ বাঁচল বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদবের। তীরবেগে এসে একটি ট্রাক ধাক্কা দেয় তাঁর থেকে মাত্র কয়েক পা দূরে থাকা কনভয়ের অন্য গড়িতে। সেই সময় তেজস্বী বাইরে থাকায় বরাতজোরে রক্ষা পান।  সামনেই রাজ্যের সাধারণ নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আর এহেন ভোটের আবহেই তাঁর কনভয়ে দ্রুতগতিতে ধাক্কা ট্রাকের। তেজস্বী অক্ষত থাকলেও তাঁর কনভয়ের অন্য গাড়িতে থাকা তিন পুলিসকর্মী জখম। বর্তমানে হাজিপুরের সদর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।  

Advertisement

শুক্রবার ভোররাত ২টো নাগাদ রাজধানী শহর পাটনা থেকে ৪০ কিলামিটার দূরে বৈশালী জেলার গোরাউল থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথকিভাবে মনে করা হচ্ছে, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ে ধাক্কা মারে। পুলিস খবর পেয়েই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে। ট্রাকটিও আটক করা হয়।  
পুলিস জানিয়েছে, তেজস্বী মাধেপুর থেকে পাটনায় নিজের বাড়ি ফিরছিলেন। রাতে চা পানের জন্য রাস্তার ধারে এক দোকানে দাঁড়িয়েছিলেন। তখনই হঠাৎ একটি ট্রাক এসে তাঁদের কনভয়ের দু’টি গাড়িতে ধাক্কা দেয়। তেজস্বী জানিয়েছেন, তিনিই জেলা পুলিস ও প্রশাসনকে দুর্ঘটনার ব্যাপারে জানান। তাঁর গাড়ি থেকে মাত্র পাঁচ ফুট দূরেই এই ঘটনা ঘটে। যাঁরা এইভাবে ট্রাফিক আইন ভাঙল, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। 
পরে হাসপাতালে জখমদের দেখতে যান তেজস্বী। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সকলেই বর্তমানে বিপন্মুক্ত। বৈশালীর পুলিস সুপার ললিত মোহন শর্মা বলেন, যে তিন পুলিসকর্মী জখম হয়েছে, তাঁরা পাটনা মেডিক্যাল কলেজ এবং হাজিপুরের সরকারি হাসপাতালে ভর্তি।

Advertisement
সম্পর্কিত সংবাদ