Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যসভার নির্বাচন নিয়ে বিধায়কদের বার্তা তৃণমূলের

রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। আগামী বৃহস্পতিবার তৃণমূল বিধায়কদের বিধানসভায় এসে প্রার্থীদের মনোনয়ন পত্রে স্বাক্ষর করার বার্তা দেওয়া হয়েছে।

রাজ্যসভার নির্বাচন নিয়ে বিধায়কদের বার্তা তৃণমূলের
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। আগামী বৃহস্পতিবার তৃণমূল বিধায়কদের বিধানসভায় এসে প্রার্থীদের মনোনয়ন পত্রে স্বাক্ষর করার বার্তা দেওয়া হয়েছে। যাঁরা ওই দিন আসতে পারবেন না, তাঁদের শুক্রবার অথবা সোমবার আসতে বলা হয়েছে। আগামী ১৬ মার্চ রাজ্যসভার পাঁচ আসনে নির্বাচন। ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনে করা হচ্ছে, আজ অথবা কালকের মধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিতে পারে তৃণমূল। বিধায়কদের ভোটেই নির্বাচিত হবেন রাজ্যসভার প্রার্থীরা। মনোনয়ন পত্রে প্রস্তাবক হিসেবে বিধায়কদের স্বাক্ষর থাকতে হবে। 

Advertisement

বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের দপ্তরের তরফে সব বিধায়কের কাছে বার্তা গিয়েছে। বিধায়ক সংখ্যার নিরিখে রাজ্যসভার চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মনোনয়নপত্রে যেন কোনো ত্রুটি না থেকে যায়, সেদিকে লক্ষ্য রেখেই বৃহস্পতিবার থেকে তোড়জোড় শুরু করে দিচ্ছে রাজ্যের শাসক দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ