Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তরবঙ্গে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার

উত্তরবঙ্গে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার। বিগত কয়েকমাস ধরে চলা সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ধারাবাহিকভাবে জিতে চলেছেন। ইতিমধ্যেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় নির্বাচনে প্রায় ১২৫টি সমবায় সমিতির মধ্যে ১২০টিতেই জয়লাভ করেছেন শাসকদলের প্রার্থীরা। এই বিষয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, জলপাইগুড়ি জেলায় ৮০টি, আলিপুরদুয়ার জেলায় ২০টি, দার্জিলিং জেলায় ৯টি, কোচবিহারে ১১টি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। ১২৫টি সমবায় সমিতির মধ্যে তৃণমূলের মোট সদস্য জিতেছেন ৬০০ জন। অন্যদিকে বিরোধীদের সদস্য জিতেছেন সাকুল্যে ৮০ জন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ