Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুঃস্থ পড়ুয়াদের অনলাইনে ফর্ম ফিলআপে সাহায্য করবে তৃণমূল

দুঃস্থ পড়ুয়ারা যাতে বিনামূল্যেই অনলাইনে কলেজে ভর্তির ফর্ম ফিলআপ করতে পারেন তার জন্য নেওয়া হল অভিনব ব্যবস্থা। এবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ফ্রি সাইবার কাফে খুলবে তৃণমূল ছাত্র পরিষদ।

দুঃস্থ পড়ুয়াদের অনলাইনে ফর্ম ফিলআপে সাহায্য করবে তৃণমূল
  • ১৬ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুঃস্থ পড়ুয়ারা যাতে বিনামূল্যেই অনলাইনে কলেজে ভর্তির ফর্ম ফিলআপ করতে পারেন তার জন্য নেওয়া হল অভিনব ব্যবস্থা। এবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ফ্রি সাইবার কাফে খুলবে তৃণমূল ছাত্র পরিষদ। আজ, সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল তারা। 

Advertisement

বিষয়টিতে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গৌরব ঘোষ বলেন, আগামী ১৭ জুন কলেজে ভর্তির পোর্টাল উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর ১৮ জুন দুপুর ২টো থেকে ওই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করা যাবে। গ্রামগঞ্জের অনেক জায়গায় সাইবার কাফে নেই। পড়ুয়াদের শহরে আসতে হয়। তারপর টাকা দিয়ে সেখান থেকে পরিষেবা পেতে হয়। মূলত সেই কারণেই আমরা ঠিক করেছি গ্রামগঞ্জে আমরা ফ্রি সাইবার কাফে চালু করব। সেখান থেকেই দুঃস্থ পড়ুয়ারা নিখরচায় অনলাইনে কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। 
পাশপাশি তৃণমূল ছাত্র পরিষদের তরফে বার্তা দেওয়া হয়েছে, রাজ্য সরকারের উদ্যোগে অনলাইনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কলেজে ভর্তি করা হবে। পড়ুয়ারা তাঁদের নিজেদের যোগ্যতায় কলেজে ভর্তি হবেন। সুতরাং কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে যদি কেউ টাকা চায় ছাত্র-ছাত্রীরা যেন সঙ্গে সঙ্গে অভিযোগ জানান। সংগঠনের পক্ষ থেকে এই ব্যাপারে কাউকে রেয়াত করা হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ