বিজেপির বাংলা বিদ্বেষী চক্রান্তের প্রতিবাদে জলপাইগুড়ি জেলা তৃণমূলের পক্ষ থেকে ডুয়ার্সের ক্রান্তিতে প্রতিবাদ মিছিল। তাতে হাজার হাজার মানুষ সামিল হন। দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ-সহ হাজির ছিল তৃণমূলের জেলা নেতৃত্ব। এছাড়া ছিলেন সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাও। ক্রান্তি হরিসভা মাঠ থেকে লাটাগুড়ি পর্যন্ত প্রায় ৩ কিমি মিছিল শেষে সভা হয় লাটাগুড়ি বাজারে।



