Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যাসাগর সেতু সংস্কারের জন্য ভোরে বন্ধ যান চলাচল

বিদ্যাসাগর সেতুর সংস্কারের জন্য আগামী ১৩, ১৪ এবং ১৫ জুন ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

বিদ্যাসাগর সেতু সংস্কারের জন্য ভোরে বন্ধ যান চলাচল
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যাসাগর সেতুর সংস্কারের জন্য আগামী ১৩, ১৪ এবং ১৫ জুন ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওই সময়ে লরির মতো মালবাহী যানবাহন নিবেদিতা সেতু হয়ে শহরে ঢুকবে। পাশাপাশি প্রাইভেট কারের মতো ছোট গাড়ি হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে। তবে সকাল সাড়ে ৭টার পর বিদ্যাসাগর সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। কলকাতা ট্রাফিক পুলিসের সূত্রে দাবি করা হয়েছে, ভোরে ৩ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় যানজটের তেমন আশঙ্কা নেই। অতীতেও খুব একটা প্রভাব পড়েনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ