Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাণিজ্য চুক্তি: এবার ভারতে আসছে মার্কিন প্রতিনিধি দল

শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে। একাধিকবার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখনও পর্যন্ত এই দাবিতে সিলমোহর দেয়নি ভারত।

বাণিজ্য চুক্তি: এবার ভারতে আসছে মার্কিন প্রতিনিধি দল
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে। একাধিকবার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখনও পর্যন্ত এই দাবিতে সিলমোহর দেয়নি ভারত। পাল্টা শুল্ক নিয়ে হুমকির মধ্যেই বাণিজ্য চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে নয়াদিল্লির। ইতিমধ্যেই পঞ্চম দফার আলোচনা শেষ করে দেশে ফিরেছে ভারতীয় প্রতিনিধিদল। এবার পরবর্তী দফার আলোচনার হবে ভারতে। সেজন্য আগস্টের দ্বিতীয়ার্ধে দিল্লিতে আসছে মার্কিন দল। সোমবার এক আধিকারিক একথা জানিয়েছেন। তিনি বলেছেন, দু’দেশের মধ্যে আলোচনা চলছে। ফলে ট্রাম্পের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনও অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। এব্যাপারে ওই আধিকারিক বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। 

Advertisement

ক্ষমতায় এসেই বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। ভারতের উপর ২৬ শতাংশ পাল্টা শুল্ক ধার্য হয়। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিত প্রথমে ৯ জুলাই, পরে ১ আগস্ট পর্যন্ত শুল্ক সিদ্ধান্ত স্থগিত রেখেছে ট্রাম্প প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ