Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পাহাড়ে উল্টে গেল টয়ট্রেনের চলন্ত ইঞ্জিন, তদন্তে রেল

চলন্ত অবস্থায় উল্টে গেল হেরিটেজ টয়ট্রেনের ইঞ্জিন। শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে কার্শিয়াং ও রংটং স্টেশনের মাঝে। ইঞ্জিনের সঙ্গে কোনও কোচ না থাকায় যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।

পাহাড়ে উল্টে গেল টয়ট্রেনের চলন্ত ইঞ্জিন, তদন্তে রেল
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,শিলিগুড়ি: চলন্ত অবস্থায় উল্টে গেল হেরিটেজ টয়ট্রেনের ইঞ্জিন। শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে কার্শিয়াং ও রংটং স্টেশনের মাঝে। ইঞ্জিনের সঙ্গে কোনও কোচ না থাকায় যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। ইঞ্জিনের চালকেরও চোট লাগেনি বলে জানান দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ডিরেক্টর ঋষভ চৌধুরী। তবে টয়ট্রেন উল্টে যাওয়ার এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে,এদিন শিলিগুড়ি থেকে ইঞ্জিনটি কার্শিয়াংয়ের উদ্দেশে যাচ্ছিল। সুকনা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর জাতীয় সড়কের পাশে জঙ্গলের মধ্যে উল্টে কিছুটা দূরে গিয়ে পড়ে। যাত্রী সহ কোচ ইঞ্জিনের সঙ্গে থাকলে বড় বিপদ হতে পারত। 
এদিকে হেরিটেজ টয়ট্রেনের চলন্ত ইঞ্জিন এভাবে উল্টে যাওয়ায় রেলের বিরুদ্ধে সামগ্রিক রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ উঠেছে। খালি ইঞ্জিন এভাবে কেন উল্টে গেল? ডিএইচআরের ডিরেক্টর বলেন, সম্ভবত যান্ত্রিক কোনও ত্রুটি থেকেই এই ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ