Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের আগামী কাল ফেরানোর সম্ভাবনা

লাচেনে চার জন বিদেশি ও ১১২ জন পর্যটক আটকে রয়েছেন। জানা যাচ্ছে, লাচেনের রাস্তায় ধস নেমেছে। এমনকী একটি সেতুও পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে।

লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের আগামী কাল ফেরানোর সম্ভাবনা
  • ১ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লাচেনে চার জন বিদেশি ও ১১২ জন পর্যটক আটকে রয়েছেন। জানা যাচ্ছে, লাচেনের রাস্তায় ধস নেমেছে। এমনকী একটি সেতুও পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে। মেরামত করতে প্রায় ১০-১২ দিন সময় লাগবে। অন্যদিকে, লাচেন থেকে ফেরার বিকল্প রাস্তাতেও ধস নেমেছে। ফলে লাচেনে আটকে পড়া পর্যটকদের ঠিক কবে ফেরানো সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। জানিয়েছেন, মঙ্গনের পুলিস সুপার। তিনি বলেন, লাচুংয়ে ২ জন বিদেশি পর্যটক ও ১২৭৬ জন ট্যুরিস্ট আটকে রয়েছেন। লাচুং থেকে চুং থাং যাওয়ার রাস্তায় ধস নেমেছে। সেটি মেরামতের কাজ চলছে। কিন্তু বৃষ্টিতে তা বারবার ব্যাহত হচ্ছে। তবে যদি বৃষ্টি না বাড়ে এবং নতুন করে ধস না নামে সেক্ষেত্রে লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের আগামী কাল ফেরানোর চেষ্টা করা হবে। অপরদিকে, সিকিমের আবহাওয়া আধিকারিক গোপীনাথ রাহা বলেন, গতকাল, শনিবার মঙ্গন এলাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ