Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে ফের বাঘের দর্শন পেল পর্যটকরা

নতুন বছর আসার আগেই সুন্দরবনে ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। কারও দাবি, দু’টি বাঘের দেখা পাওয়া গিয়েছে। কেউ দাবি করছেন, তিনটি বাঘ দেখা গিয়েছে। সেই ছবি ক্যামেরবন্দি করে রেখেছেন পর্যটকরা। তাঁরা বেজায় খুশি।

সুন্দরবনে ফের বাঘের দর্শন পেল পর্যটকরা
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: নতুন বছর আসার আগেই সুন্দরবনে ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। কারও দাবি, দু’টি বাঘের দেখা পাওয়া গিয়েছে। কেউ দাবি করছেন, তিনটি বাঘ দেখা গিয়েছে। সেই ছবি ক্যামেরবন্দি করে রেখেছেন পর্যটকরা। তাঁরা বেজায় খুশি।

Advertisement

পুরুলিয়া ও কলকাতা থেকে ২০ জনের পর্যটকদের দল বেড়াতে গিয়েছিলেন কুলতলি। কৈখালি থেকে তাঁরা বোট ভাড়া করে সুন্দরবন ভ্রমণে বেরিয়েছিলেন। শুক্রবার বনি ক্যাম্পে তাঁরা বাঘের দর্শন পান। পুরুলিয়ার বাসিন্দা সোমা বিশ্বাস বলেন, খুব আনন্দ হয়েছে। প্রথম বার সুন্দরবন ঘুরতে এসে মহারাজের দর্শন। অনেক দূর থেকে দেখলাম দু’টি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে বনি ক্যাম্প এর কাছে পুকুরে জল খেতে আসছে। আর এক পর্যটক মহুয়া সেনগুপ্ত বলেন, প্রথমবার বন্ধু পরিবার নিয়ে সুন্দরবনে ঘুরতে আসা। আসা সার্থক হল। বাঘের দর্শন পেলাম বনি ক্যাম্পে। এই স্মৃতি ভোলার নয়। প্রসঙ্গত, এর আগেও সুন্দরবনে বেড়াতে এসে বাঘের দর্শন 

সম্পর্কিত সংবাদ