Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তর সিকিমে তিস্তা নদীতে পর্যটকদের গাড়ি,  নিখোঁজ ৯

উত্তর সিকিমে তিস্তা নদীতে পর্যটকদের গাড়ি,  নিখোঁজ ৯
  • ৩০ মে, ২০২৫ ০৯:০৫
Prefer us on Google

উত্তর সিকিমের চুংথাং-মুনসিথাং রুটে একটি পর্যটকবাহী গাড়ি প্রায় ১,০০০ ফুট গভীরে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে চালকসহ ১১ জন ছিলেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে ১০ জন পর্যটক। গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটে দুর্ঘটনাটি। খবর পেয়ে উদ্ধারকাজে হাত লাগায় ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিস, সিকিম পুলিস, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। গুরুতর জখম অবস্থায় থাকা দুই ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে। এমনটাই প্রশাসন সূত্রে খবর। তাঁদের জরুরি চিকিৎসার জন্য গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে। তবে ন’জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নদীর তীর এবং আশেপাশের দুর্গম এলাকায় উদ্ধারকারী দল তাঁদের খোঁজ চালাচ্ছেন।

Advertisement

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ