Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর সিকিমে আপাতত যেতে পারবেন না ট্যুরিস্টরা, ইস্যু করা হচ্ছে না পারমিট

প্রবল বৃষ্টি, সঙ্গে বিরাট ধস। বন্ধ সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। রুদ্র মূর্তি তিস্তার নদীরও। উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি।

উত্তর সিকিমে আপাতত যেতে পারবেন না ট্যুরিস্টরা, ইস্যু করা হচ্ছে না পারমিট
  • ৩১ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রবল বৃষ্টি, সঙ্গে বিরাট ধস। বন্ধ সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। রুদ্র মূর্তি তিস্তার নদীরও। উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি। জারি করা হল হাই অ্যালার্ট। বিপুল জলরাশি নিয়ে সমতলের দিকে হুড়মুড় করে ধেয়ে আসছে তিস্তা। বিপদের আশঙ্কায় নিম্ন অববাহিকাতেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। নদী পাড় থেকে মানুষজনকে সরানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আপাতত উত্তর সিকিমে যেতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। আজ ইস্যু করা হয়নি ট্যুরিস্ট পারমিট। এমনকী আগাম যেসব পারমিট ইস্যু করা হয়েছিল সেগুলিও বাতিল করা হয়েছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত উত্তর সিকিমে পর্যটকদের যেতে দেওয়া হবে না বলেও সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি বৃষ্টি বাড়ায় এবং তিস্তা নদী উত্তাল হয়ে উঠেছে। ফলে উত্তর সিকিমের খাদে গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধারকাজ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এখনও হদিশ মেলেনি বাংলা, ওড়িশা এবং ত্রিপুরার ৮ জন পর্যটকের। ফলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ