বস্তার: ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযান অব্যাহত। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম শীর্ষ মাওবাদী নেতা নর সিংহচলম ওরফে সুধাকর (গৌতম)। মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন তিনি। জানা গিয়েছে, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মহারাষ্ট্র জোনের সেন্ট্রাল রিজিওন ব্যুরোর দায়িত্বে ছিলেন ‘মোস্ট ওয়ান্টেড’ সুধাকর। তাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ৫০ লক্ষ টাকা। সুধাকরের কাছে একটি একে ৪৭ ছিল বলে খবর। বৃহস্পতিবার জঙ্গল ঘেরা এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পায় নিরাপত্তা বাহিনী।



