Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাংলা ছবির শো টাইম নিয়ে  সমস্যা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ টলিউড

বাংলা ছবির শো টাইম নিয়ে দীর্ঘদিন ধরেই তরজা চলছে। বলিউডের বড় কোনও ছবি মুক্তি পেলে ‘কোণঠাসা’ হয়ে যায় বাংলা সিনেমা।

বাংলা ছবির শো টাইম নিয়ে  সমস্যা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ টলিউড
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ছবির শো টাইম নিয়ে দীর্ঘদিন ধরেই তরজা চলছে। বলিউডের বড় কোনও ছবি মুক্তি পেলে ‘কোণঠাসা’ হয়ে যায় বাংলা সিনেমা। এই অভিযোগ নতুন নয়। এবার বাংলা ছবির স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ টলিউড। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, নিসপাল সিং রানে, শ্রীকান্ত মোহতা। বৃহস্পতিবার এ বিষয়ে অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয়েছে।

Advertisement

বাংলা ছবি নিয়ে সমস্যা কোথায়? জানা গিয়েছে, আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। এই ছবির বক্স অফিস সাফল্য বাংলা ছবির লক্ষ্মীলাভের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন অনেকেই। কিন্তু সমস্যা অন্যত্র। একই দিনে মুক্তি পাবে ‘ওয়ার ২’। অভিযোগ, বলিউড ছবিটির পরিবেশকরা নাকি রাজ্যের সিঙ্গল স্ক্রিনগুলির কাছে শর্ত রেখেছে, চারটি শো দিতে হবে হিন্দিকে। অন্য কোনও সিনেমার সঙ্গে শো টাইম ভাগ করা যাবে না বলেও দাবি তাদের। এমনটা হলে ‘প্রাইম টাইম’ নাও পেতে পারে ‘ধূমকেতু’। পুরো বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। বলিউডের প্রোডাকশন হাউস এবং ডিস্ট্রিবিউটারদের এমন শর্ত ‘ধূমকেতু’র ব্যবসার ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আজ, বৃহস্পতিবারের বৈঠকে এনিয়ে সমাধানসূত্র মিলতে পারে বলে ধারণা ইন্ডাস্ট্রির।

Advertisement
সম্পর্কিত সংবাদ