Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ উচ্চ মাধ্যমিক

আজ, সোমবার সকাল ১০টায় শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পার্ট ওয়ান পরীক্ষা। এদিন রয়েছে প্রথম ভাষা পত্র। সিংহভাগ পরীক্ষার্থীর ক্ষেত্রেই তা বাংলা।

আজ উচ্চ মাধ্যমিক
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার সকাল ১০টায় শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পার্ট ওয়ান পরীক্ষা। এদিন রয়েছে প্রথম ভাষা পত্র। সিংহভাগ পরীক্ষার্থীর ক্ষেত্রেই তা বাংলা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। ৮১৮টি কেন্দ্র এবং ২১০৬টি ভেন্যুতে পরীক্ষা হবে। পরীক্ষা চলবে সওয়া ১১টা পর্যন্ত। কলকাতা এবং দুই ২৪ পরগনায় প্রশ্নপত্র এবং ওএমআর শিট পাঠানো নিয়ে যে জটিলতা ছিল, তা মিটেছে রবিবার। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন কেন্দ্রে সকালেই প্রশ্নপত্র এবং ওএমআর পৌঁছেছে। কলকাতার ক্ষেত্রে পুরো প্রক্রিয়া মিটেছে সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ। শিক্ষক সংগঠন এসটিইএ-র নেতা অনিমেষ হালদার বলেন, ‘প্রশ্নপত্রের প্যাকেজিং খুলে বাছাই করতে দীর্ঘ সময় লেগেছে।’ কলকাতার এক প্রধান শিক্ষক বলেন, এসএসসি পরীক্ষার ঝামেলা মিটিয়ে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বাছাই করতে নাজেহাল হতে হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ