Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আজ শ্রাবণের আমন্ত্রণে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতায় সাজানো ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক সংস্থা ‘কৃষ্ণকলি’র পথ চলা শুরু হল।

আজ শ্রাবণের আমন্ত্রণে
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতায় সাজানো ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক সংস্থা ‘কৃষ্ণকলি’র পথ চলা শুরু হল। এই উপলক্ষে সম্প্রতি রাগ অনুরাগ মিউজিক রিসার্চ আকাদেমিতে আয়োজিত এক সন্ধ্যায় গান, কবিতা পরিবেশন করেন শিল্পীরা। শুরুতে ‘আমি তখন ছিলেম মগন’ গেয়ে শোনালেন শুভজ্যোতি বন্দ্যোপাধ্যায়। এরপর সায়ন বন্দ্যোপাধ্যায় ‘গোধূলি গগনে মেঘে’ পরিবেশন করেন। কেশব রঞ্জন দে দরাজ কণ্ঠে পরিবেশন করেন ‘চোখে আগুন’ কবিতাটি। রাজশ্রী ভট্টাচার্যের সুরেলা কণ্ঠে ‘পথিক মেঘের দল’ গানটি সকলের মন ছুঁয়ে যায়। কৃষ্ণকলি বসু নিয়োগী পরিবেশিত ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ কবিতাটি অনুষ্ঠানে আলাদা মাত্রা আনে। সরমা সেনের গাওয়া ‘উতল ধারা বাদল হাওয়া’ গানটি শুনতে চমৎকার লাগে। তানিয়া দাস ও মধুমিতা বসুর যুগলবন্দিতে ‘কৃষ্ণকলি’ গানটি উপস্থাপনার গুণে অসাধারণ হয়ে ওঠে। বিজয়লক্ষ্মী বর্মনের পরিণত কণ্ঠে পরিবেশিত ‘বর্ষামঙ্গল’ কবিতাটিতে দক্ষতার ছাপ পাওয়া যায়। রবীন্দ্রনাথের রচনা অবলম্বনে শ্রুতিনাটক ‘একি মায়ার খেলা’ উপস্থাপনায় দেবাশিস কুমার ও দেবযানী কুমার অনবদ্য। 

Advertisement

কলি ঘোষ

সম্পর্কিত সংবাদ