Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এগচ্ছে প্রথম মেট্রোর সময়

হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুটের যাত্রীদের জন্য সুখবর। সোমবার থেকে এই রুটে সকালের প্রথম মেট্রো আধ ঘণ্টা আগে যাত্রা করবে।

এগচ্ছে প্রথম মেট্রোর সময়
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুটের যাত্রীদের জন্য সুখবর। সোমবার থেকে এই রুটে সকালের প্রথম মেট্রো আধ ঘণ্টা আগে যাত্রা করবে। এই মুহূর্তে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে সকাল সাতটায় দিনের প্রথম মেট্রো চলে। সোমবার থেকে তা সকাল সাড়ে ছ’টায় যাত্রা করবে। একইভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর অন্য লাইন অর্থাৎ শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে সকালের মেট্রোর সময় পরের সপ্তাহ থেকে ২০ মিনিট এগিয়ে আসছে। বর্তমানে শিয়ালদহ থেকে সকাল সাতটায় দিনের প্রথম মেট্রো চালু হয়। সোমবার থেকে তা সকাল ছ’টা ৪০ মিনিটে যাত্রা করবে। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে সকাল ছ’টা ৫৫ মিনিটের বদলে প্রথম মেট্রো ছাড়বে সকাল ছ’টা ৩৫ মিনিটে। তবে দুই রুটেই দিনের শেষ মেট্রো পরিষেবা অপরিবর্তিত থাকবে। সোমবার থেকে শিয়ালদহ রুটে সারাদিন বাড়তি দু’টি মেট্রো পরিষেবা বৃদ্ধি পাবে। সবমিলিয়ে ওইদিন থেকে দিনভর ১০৮টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। হাওড়া ময়দান করিডরে সারাদিনে চারটি পরিষেবা বাড়বে। দিনভর ১৩৪টি পরিষেবা পাবেন যাত্রীরা। জোকা-মাঝেরহাট রুটেও সোমবার থেকে যাত্রীদের বাড়তি প্রাপ্তি। সারাদিনে ৭২টি মেট্রো পরিষেবা চলে। তা বেড়ে হবে ৮০। পাশাপাশি জোকা থেকে সকাল আটটার বদলে সকাল ছ’টা ৫০ মিনিটে এবং মাঝেরহাট থেকে সকাল সাতটা ৫৭ মিনিটের পরিবর্তে সকাল সাতটা ১৪ মিনিটে দিনের প্রথম যাত্রা শুরু হবে। শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত আটটা ৩৬ মিনিট এবং রাত আটটা ৫৭ মিনিটে।

Advertisement
সম্পর্কিত সংবাদ