Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মেসির সফর ঘিরে কঠোর নিরাপত্তা

শীতের কলকাতায় মেসি-জ্বর। ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়াম কাঁপাবেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর নিরাপত্তায় কঠোর সুরক্ষা বেষ্টনী তৈরি করেছে রাজ্য পুলিশ।

মেসির সফর ঘিরে কঠোর নিরাপত্তা
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের কলকাতায় মেসি-জ্বর। ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়াম কাঁপাবেন আর্জেন্তাইন মহাতারকা। তাঁর নিরাপত্তায় কঠোর সুরক্ষা বেষ্টনী তৈরি করেছে রাজ্য পুলিশ। এলএমটেনের নিরাপত্তায় থাকছেন ৩ হাজারের বেশি উর্দিধারী। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তিনি জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে ইনসপেক্টর, সাব-ইনসপেক্টর সহ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে ২০ জন ইনসপেক্টরের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে র‌্যাপিড অ্যাকশন ফোর্সও হাজির রাখা হয়েছে। ভবানীভবনের নির্দেশ, ১২ ডিসেম্বর সকাল ৮টার মধ্যে মেসির নিরাপত্তায় থাকা প্রত্যেক উর্দিধারীকে বিধাননগর কমিশনারেটে হাজিরা দিতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ