Bartaman Logo
১৫ জুন, ২০২৬

প্রতারণা, মোহালি থেকে জিম্বাবোয়ের তিন যুবক গ্রেপ্তার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র নাম ভাঁড়িয়ে হয়েছে কোটি টাকার বিনিয়োগ প্রতারণা! সেই ঘটনায় শনিবার পাঞ্জাবের মোহালির এক অভিজাত আবাসন থেকে জিম্বাবোয়ের নাগরিক ৩ যুবককে গ্রেপ্তার করল লালবাজার।

প্রতারণা, মোহালি থেকে জিম্বাবোয়ের  তিন যুবক গ্রেপ্তার
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র নাম ভাঁড়িয়ে হয়েছে কোটি টাকার বিনিয়োগ প্রতারণা! সেই ঘটনায় শনিবার পাঞ্জাবের মোহালির এক অভিজাত আবাসন থেকে জিম্বাবোয়ের নাগরিক ৩ যুবককে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতরা হল, প্রেইস, মালভার্ন এবং কুডাওয়াসে। ধৃতদের কাছ থেকে গোয়েন্দারা ছ’টি মোবাইল, একটি ল্যাপটপ, ব্যাঙ্কের নথিপত্র বাজেয়াপ্ত করেছে। লালবাজার সাইবার থানার গোয়েন্দারা ধৃত তিনজনকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছেন। গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। চলতি বছরের মে মাসে দায়ের হওয়া এক মামলায় কলকাতা পুলিসের সাইবার থানা জিম্বাবোয়ের ৩ যুবককে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ব্রিটেনের এক নামী ফার্মা কোম্পানির লোগো জাল করে প্রথমে হোয়াটসঅ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল।  পরে সেখান থেকে কোটি কোটি টাকা লাভের টোপ দিয়ে কলকাতার বাসিন্দাদের বিনিয়োগ করতে বলা হয়েছিল। ফাঁদে পা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা খুইয়ে সর্বস্বান্ত হন টালিগঞ্জের বাসিন্দা সন্দীপ গুহ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ