Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার সমুদ্রে তলিয়ে যাচ্ছিল কিশোর, উদ্ধার করলেন ৩ জন নুলিয়া

আজ, বুধবার দুপুরে দীঘার সমুদ্রে স্নান করতে নেমেছিল অনুরাগ শিকদার নামের এক কিশোর। এরপর হঠাৎই সমুদ্রের প্রবল ঢেউয়ে তলিয়ে যেতে থাকে সে।

দীঘার সমুদ্রে তলিয়ে যাচ্ছিল কিশোর, উদ্ধার করলেন ৩ জন নুলিয়া
  • ২৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: আজ, বুধবার দুপুরে দীঘার সমুদ্রে স্নান করতে নেমেছিল অনুরাগ শিকদার নামের এক কিশোর। এরপর হঠাৎই সমুদ্রের প্রবল ঢেউয়ে তলিয়ে যেতে থাকে সে। কোনওরকমে তাঁকে উদ্ধার করেন তিনজন নুলিয়া। এদিন ওল্ড দীঘার ঘোলা ঘাটের কাছে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমুদ্রের প্রবল ঢেউয়ে আচমকাই ১৪ বছরের ওই কিশোর ভেসে যায়। সমুদ্রতট থেকে প্রায় ৮০০ মিটার দূরে চলে যায় সে। পর্যটকদের মধ্যে ব্যাপক চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এরপরই তিনজন নুলিয়া সাঁতার কেটে ওই কিশোরের কাছে পৌঁছে যান। টিউবের সঙ্গে দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলেন তাঁরা। শেষে জল থেকে কোনওরকমে টেনে পাড়ে আনা হয় তাকে। উদ্ধারের পরই তড়িঘড়ি তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপতত কিশোরটি আইসিইউতে ভর্তি রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ