Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

তিন মাওবাদীর আত্মসমর্পণ

ছত্তিশগড়ে মাওবাদী দমনে ফের বড়সড় সাফল্য। নারায়ণপুর জেলায় আত্মসমর্পণ করল দুই মহিলা সহ তিনজন মাওবাদী। তাদের মাথার দাম মোট ১৯ লক্ষ টাকা।

তিন মাওবাদীর আত্মসমর্পণ
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: ছত্তিশগড়ে মাওবাদী দমনে ফের বড়সড় সাফল্য। নারায়ণপুর জেলায় আত্মসমর্পণ করল দুই মহিলা সহ তিনজন মাওবাদী। তাদের মাথার দাম মোট ১৯ লক্ষ টাকা। 

Advertisement

পুলিস জানিয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে ভীমা ওরফে দীনেশ পোডিয়াম (৪০)। বস্তার এলাকায় সক্রিয় এই মাওবাদীর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ভীমার সঙ্গে আত্মসমর্পণ করেছেন সুকলি কোররাম ওরফে স্বপ্না এবং দেবলি মান্ডবি (২২)।  তাদের মাথার দাম ছিল যথাক্রমে ৮ লক্ষ ও ১ লক্ষ টাকা। নারায়ণপুরের এসএসপি প্রভাত কুমার জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী আত্মসমর্পণকারী মাওবাদীদের ৫০ হাজার টাকা করে অর্থসাহায্য ও পুনর্বাসন দেওয়া হবে।  এনিয়ে এখনও পর্যন্ত শুধুমাত্র নারায়ণপুর জেলাতেই ১০৪ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। গত বছর, নারায়ণপুর সহ গোটা বস্তার এলাকায় ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণকারী করেছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ