Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লির ৪৫ স্কুল ও ৩ কলেজে হুমকি মেল

ফের রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণের হুমকি মেল। শুক্রবার দিল্লির ৪৫টি স্কুল ও ৩ টি কলেজে হুমকি মেল পাঠানো ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

দিল্লির ৪৫ স্কুল ও ৩ কলেজে হুমকি মেল
  • ১৯ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: ফের রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে বিস্ফোরণের হুমকি মেল। শুক্রবার দিল্লির ৪৫টি স্কুল ও ৩ টি কলেজে হুমকি মেল পাঠানো ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। চলতি সপ্তাহে এই নিয়ে ৪ বার এধরনের হুমকি মেল দিল্লির স্কুলগুলিতে। যার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। হুমকি মেলের খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান দিল্লি পুলিসের আধিকারিকরা। সঙ্গে ছিল ডগ স্কোয়াড ও বম্ব ডিজপোজাল টিম। শুরু হয় তল্লাশি ও উদ্ধার কাজ। তবে পুলিসি তল্লাশিতে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।

Advertisement

উত্তর দিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন, হিন্দু কলেজ ও শ্রীরাম কলেজ ফর কর্মাসে হুমকি মেল আসে। পাশাপাশি দ্বারকা, রোহিনী, পালাম, দক্ষিণ দিল্লি সহ মোট ৪৫ স্কুলে হুমকি মেল আসে।  ইমেল গুলিতে লেখা ছিল, ‘হ্যালো। আমি স্কুলের ক্লাসরুম গুলিতে কালো প্ল্যাস্টিক ব্যাগে বিস্ফোরক লুকিয়ে রেখেছি। যদিও পুলিসি তদন্তে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ