Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘আব কি বার ট্রাম্প সে হার’, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরব কংগ্রেস

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নিল বিরোধী কংগ্রেস। হাত শিবিরের দাবি, অবিলম্বে এই চুক্তি স্থগিত রাখতে হবে।

‘আব কি বার ট্রাম্প সে হার’, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সরব কংগ্রেস
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নিল বিরোধী কংগ্রেস। হাত শিবিরের দাবি, অবিলম্বে এই চুক্তি স্থগিত রাখতে হবে। রবিবার এবিষয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘২০১৯ সালে একটি স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, আব কি বার ট্রাম্প সরকার। তবে এই অন্তর্বর্তী চুক্তির পরিকাঠামো বলছে, আব কি বার ট্রাম্প সে হার। এটা তারই অন্যতম প্রমাণ।’ হাত শিবিরের কটাক্ষ, ভঙ্গুর ভাবমূর্তি রক্ষায় মরিয়া প্রধানমন্ত্রী ট্রাম্পকে তড়িঘড়ি বাণিজ্য চুক্তি ঘোষণা করতে ‘চাপ’ দিয়েছিলেন। জয়রামের কথায়, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের বাইরে মুখ থুবড়ে পড়েছে কেন্দ্র। এবিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। সেই খবর ধামাচাপা দিতেই চুক্তি ঘোষণা করা হয়।’

Advertisement

কংগ্রেস নেতার দাবি, বারবার শুল্কের হার পালটেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ভারতও প্রয়োজনে চুক্তি সংক্রান্ত নীতি সংশোধন করতেই পারে। জয়রাম বলেন, ‘বিভিন্ন খাদ্য ও কৃষিজাত পণ্যে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছি আমরা। প্রয়োজনে কর তুলে দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রীর কাছে এই চুক্তিকে ঠান্ডা ঘরে পাঠানোর দাবি জানাচ্ছি। জয়রাম বলেন, ‘যে কোনো মুহূর্তে পালটা শুল্ক নিয়ে রায় দিতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট। ডিসেম্বর থেকেই তা জানতেন প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। তাহলে এতো তাড়াহুড়ো করে চুক্তি করার দরকার কী ছিল? এই চুক্তি একতরফা। আশা কারি, অনিশ্চয়তার এই পরিবেশে যাবতীয় শর্ত নিয়ে ফের সমঝোতায় বসা হবে। তাহলেই কৃষকদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।’ 

সম্পর্কিত সংবাদ