Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার জাপানের বিমানে আতঙ্ক

মাঝ আকাশে বিপত্তি। আচমকা গোত্তা খেয়ে ২৬ হাজার ফুট নীচে নামল বিমান। যদিও নিরাপদে বিমানটিকে জাপানের কানসাই বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হয়েছে।

এবার জাপানের বিমানে আতঙ্ক
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মাঝ আকাশে বিপত্তি। আচমকা গোত্তা খেয়ে ২৬ হাজার ফুট নীচে নামল বিমান। যদিও নিরাপদে বিমানটিকে জাপানের কানসাই বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব হয়েছে। ক্ষতি হয়নি যাত্রী বা বিমান কর্মীদের কারও। গত ৩০জুন 

Advertisement

জাপান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানের যাত্রীরা সাক্ষী থাকলেন এমনই আতঙ্কের। মাঝ আকাশে বিপর্যয়ের আঁচ পেয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন পাইলট। আতঙ্কে অক্সিজেন মাস্ক পরতে শুরু করেন যাত্রীরা। সকলেই একপ্রকার ধরে নিয়েছিলেন সব শেষ। যদিও নিরাপদে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

সম্পর্কিত সংবাদ