শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল (৩১৬৩৭/৩১৬৩৮) এবার দাঁড়াবে আরও দুটি স্টেশনে। সেগুলি হল শ্যামনগর এবং বেলঘরিয়া। শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি এমু (৩৩৭৬১/৩৩৭৬২) ট্রেনটি দাঁড়াবে আরও ৫টি স্টেশনে। সেগুলি হল-চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর রোড, বিরা এবং বিরাটি। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন এই পরিষেবার সুবিধা মিলবে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে একমাসের জন্য এই স্টেশগুলিতে এসি লোকাল দাঁড়াবে বলে জানা গিয়েছে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ।



