Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

এবার অস্ট্রেলিয়া, ভারতীয়ের গলা হাঁটু দিয়ে চেপে শ্বাসরোধ পুলিসের

এবার অস্ট্রেলিয়ায় ফিরল জর্জ ফ্লয়েডের ভয়াবহ স্মৃতি। গ্রেপ্তারির সময় হাঁটু দিয়ে গৌরব কুন্ডি নামে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের গলা চেপে ধরেন এক পুলিস অফিসার।

এবার অস্ট্রেলিয়া, ভারতীয়ের গলা হাঁটু দিয়ে চেপে শ্বাসরোধ পুলিসের
  • ৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

অ্যাডিলেড: এবার অস্ট্রেলিয়ায় ফিরল জর্জ ফ্লয়েডের ভয়াবহ স্মৃতি। গ্রেপ্তারির সময় হাঁটু দিয়ে গৌরব কুন্ডি নামে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের গলা চেপে ধরেন এক পুলিস অফিসার। বর্তমানে হাসপাতালে কোমায় রয়েছেন তিনি। অ্যাডিলেডের এই ঘটনায় কমিশনার পর্যায়ের তদন্ত কমিশনের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। 

Advertisement

ঘটনার একাধিক ভিডিও প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় গৌরবকে ফেলে রেখেছেন এক পুলিস অফিসার। পাশে রয়েছেন গৌরবের স্ত্রী অমৃতপাল কাউর। পুলিস অফিসারের কাছে বারবার নিজেকে নির্দোষ দাবি করতে থাকেন ওই যুবক। কিন্তু কোনও লাভ হয়নি। রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। গোটা ঘটনার ভিডিও করছিলেন অমৃতপাল। তাঁর অভিযোগ, হাঁটু দিয়ে গৌরবের গলা চেপে ধরেছিল ওই অফিসার। একইসঙ্গে তিনি জানান, বচসার জেরে গাড়ির সঙ্গে গৌরবের মাথা ঠোকা খায়। অমৃতপালের দাবি, গৌরবের শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও পুলিস সাহায্য করেনি। পরে ওই যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৌরব। অমৃতপালের কথায়, ‘ঘটনার গৌরবের মস্তিষ্কে বড় চোট লেগেছে। মস্তিষ্ক কাজ করলে ও জেগে উঠতে পারে। না হলে কী হবে বলা যাচ্ছে না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ