Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

এবার হিমাচলেও মেঘভাঙা বর্ষণ, হড়পা বান ও ধসে বন্ধ ৩০০টি রাস্তা

উত্তরাখণ্ডের ধারালির ক্ষত এখন শুকায়নি। এবার মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান হিমাচল প্রদেশে।  বিধ্বস্ত পাহাড়ি এই রাজ্যের বিস্তীর্ণ এলাকা।

এবার হিমাচলেও মেঘভাঙা বর্ষণ, হড়পা বান ও ধসে বন্ধ ৩০০টি রাস্তা
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিমলা: উত্তরাখণ্ডের ধারালির ক্ষত এখন শুকায়নি। এবার মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান হিমাচল প্রদেশে।  বিধ্বস্ত পাহাড়ি এই রাজ্যের বিস্তীর্ণ এলাকা। বুধবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয় সিমলা সহ লাহুল ও স্পিতি জেলায়। সেইসঙ্গে হড়পা বান। এই প্রাকৃতিক বিপর্যয়ে বাড়িঘর, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু হড়পা বান নয়, ধস নামায় দু’টি জাতীয় সড়ক সহ অন্তত ৩০০টি বন্ধ রাখা হয়েছে। সিমলায় একটি বাসস্ট্যান্ড এবং চারপাশের দোকান-বাজার মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছে। অপরদিকে লাহুল ও স্পিতির মায়াদ ভ্যালির দু’টি সেতু ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসঙ্গে ওই এলাকার তিনটি গ্রামের ঘরবাড়ি ভেঙে প঩ড়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

Advertisement

কুলুতেও প্রবল বৃষ্টির জেরে পার্বতী নদীর জলস্তর বেড়ে গিয়েছে। নদীর স্রোতে এক বাসিন্দা ভেসে গিয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। জেলাশাসক তরুল এস রবীশ বলেন, অল্প সময়ের মধ্যে মেঘভাঙা বৃষ্টির কারণে হড়পা বান নেমে আসে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় কিন্নরেও হড়পা বান নেমে আসে। খবর পেয়ে পুলিস ও সেনা উদ্ধারে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ১৮০ মিলিমিটার উপর বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ