Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃতীয় সেমেস্টারের ‘আনসার কি’ প্রকাশ

অনলাইনে ফলপ্রকাশের ১১ দিনের মাথায় তৃতীয় সেমেস্টার পরীক্ষার সব বিষয়ের মডেল ‘আনসার কি’ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

তৃতীয় সেমেস্টারের ‘আনসার কি’ প্রকাশ
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনলাইনে ফলপ্রকাশের ১১ দিনের মাথায় তৃতীয় সেমেস্টার পরীক্ষার সব বিষয়ের মডেল ‘আনসার কি’ প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার সন্ধ্যায় আনসার কি ঘোষণার কথা জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বলা হয়েছে, উৎসাহী পরীক্ষার্থীরা তাঁদের লেখা উত্তরের সঙ্গে ‘আনসার কি’ মিলিয়ে দেখতে পারবে। সেই অনুযায়ী সঠিক মার্কস তারা পেয়েছে কি না, সেটাও বুঝতে পারবে। কোনও প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি থাকলে তাদের এলাকার কাছাকাছি আঞ্চলিক অফিসে ডেপুটি সেক্রেটারিদের যোগাযোগ করতে পারবে তারা। কোনও ভুল থাকলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ