নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ২১ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। পহেলগাঁও থেকে সাম্প্রতিক নানা ঘটনার জেরে আসন্ন অধিবেশন যে সরকারের পক্ষে খুব একটা মসৃণ হবে না বলেই অভিমত রাজনৈতিক মহলের। তার আগে বৃহস্পতিবার এক সম্মেলনে লোকসভার স্পিকার ওম বিড়লা সাফ জানালেন, সংসদে বিরোধীদের কোনও হল্লা-হাঙ্গামা বরদাস্ত করা হবে না। একইসঙ্গে পুরসভার যে অধিবেশন হয়, সেখানেও লোকসভা-বিধানসভার মতোই প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার হওয়া উচিত বলেই মন্তব্য করলেন। লোকসভা সচিবালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি।



