Bartaman Logo
১৫ জুন, ২০২৬

গোপন কুঠুরি নেই পুরী মন্দিরের রত্নভাণ্ডারে, জানাল পুরাতত্ত্ব বিভাগ

সমস্ত জল্পনায় জল। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কোনও গোপন কুঠুরি নেই। সোমবার একথা সাফ জানাল ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)।

গোপন কুঠুরি নেই পুরী মন্দিরের রত্নভাণ্ডারে, জানাল পুরাতত্ত্ব বিভাগ
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরী:  সমস্ত জল্পনায় জল। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কোনও গোপন কুঠুরি নেই। সোমবার একথা সাফ জানাল ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)। সম্প্রতি পুরীর এই মন্দিরের রত্নভাণ্ডারের সংস্কার করেছে এএসআই। সেই কাজের সময় অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে দেখা হয়। কিন্তু রত্নভাণ্ডারে কোনও গোপন কুঠুরির হদিশ মেলেনি। এদিন সমাজমাধ্যমে একটি পোস্টে এএসআই জানিয়েছে, রত্নভাণ্ডারে নেই কোনও গোপন স্থাপত্যে। মন্দিরে আরাধ্য দেবদেবীর অলঙ্কার ও মূল্যবান সামগ্রী রত্নভাণ্ডারে রাখা হয়। এর দুটি ভাগ।  ভিতর ভাণ্ডার ও বাহির ভাণ্ডার। এএসআই জানিয়েছে,  ২০২৪ সালে দুটি ভাগেই গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার (জিপিআর) দিয়ে পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় রত্নভাণ্ডারের নীচে কোনও কুঠুরি এমনকি দেওয়ালেরও অস্তিত্বও মেলেনি। ওই পরীক্ষার পর গত ১৭ ডিসেম্বর থেকে রত্নভাণ্ডারের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। পুরাতত্ত্ব বিভাগ জানিয়েছে, রত্নভাণ্ডারের ভিতরের ছাদ, কুলুঙ্গি, দেওয়াল নতুন করে প্লাস্টার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পাথরগুলি সরিয়ে দেওয়া হয়। সেখানে একই ধরনের পাথর ব্যবহার করে সারানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ