Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি নেই, দাবি এয়ার ইন্ডিয়ার

বোয়িং ৭৮৭ ও ৭৩৭ বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচে কোথাও কোনও সমস্যা নেই। পরীক্ষা শেষে মঙ্গলবার একথা জানাল উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া।

ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি নেই, দাবি এয়ার ইন্ডিয়ার
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বোয়িং ৭৮৭ ও ৭৩৭ বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচে কোথাও কোনও সমস্যা নেই। পরীক্ষা শেষে মঙ্গলবার একথা জানাল উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া। এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, ১৪ জুলাই ডিজিসিএ-র তরফে বোয়িং বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল। ২১ জুলাই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। সেইমতো সপ্তাহব্যাপী পরীক্ষা চলে। বোয়িং ৭৮৭ ও ৭৩৭ বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং সিস্টেম খতিয়ে দেখা হয়। কিন্তু কোথাও কোনও ত্রুটি ধরা পড়েনি। এনিয়ে ডিজিসিএ-র কাছেও একটি রিপোর্ট পাঠানো হয়েছে। আর এরপর থেকেই ফের বিতর্ক শুরু হয়েছে। তাহলে দুর্ঘটনার নেপথ্যের কারণ কী? দানা বাঁধছে রহস্য।

Advertisement

তবে কিছুতেই ফাঁড়া কাটছে না এয়ার ইন্ডিয়ার। মঙ্গলবার হংকং থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার এআই-৩১৫ বিমানটি। দিল্লি বিমানবন্দরে নামতেই বিমানের ছোট ইঞ্জিনে (অক্সিলারি পাওয়ার ইউনিট) আগুন লেগে যায়। যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদেই নেমে আসেন। তবে বিমানের সামান্য ক্ষতি হয়েছে।

সম্পর্কিত সংবাদ