Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কালীমন্দিরে চুরি, বিগ্রহের সোনার অলঙ্কার উধাও

কালীমন্দিরে চুরি, বিগ্রহের সোনার অলঙ্কার উধাও
  • ২৮ মে, ২০২৫ ০৯:০৫
Prefer us on Google

ফের জলপাইগুড়িতে চুরি। এবার চুরির ঘটনা ঘটল মন্দিরে। জলপাইগুড়ি শহরের ঘোষপাড়া এলাকায় একটি কালী মন্দিরের বিগ্রহের সোনার অলঙ্কার চুরি গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। দু’দিন আগেই শহর লাগোয়া নাজিরপাড়া এলাকায় দিনের বেলায় ঘরের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। সোনার গয়না ও লক্ষাধিক টাকা চুরি যায় বলে দাবি করেন গৃহকর্তা। পরপর চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। ঘোষপাড়ার চুরির বিষয়টি আজ, বুধবার সকালে নজরে আসে এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা মালা শর্মা বলেন, সকালে উঠে দেখি মন্দিরের তালা ভাঙা। প্রতিমার গায়ে থাকা সব সোনার অলঙ্কার চুরি গিয়েছে। চুরির বিষয়টি নজরে আসতেই বাসিন্দারা পুলিসকে জানান। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ