Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম তকমা ইউপিআইকে

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বেশ সাড়া ফেলেছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)। চটজলদি নগদহীন আর্থিক লেনদেনে এই মাধ্যম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতের এই প্রযুক্তিকে বিশেষ স্বীকৃতি দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)।

বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম তকমা ইউপিআইকে
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নয়াদিল্লি: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বেশ সাড়া ফেলেছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)। চটজলদি নগদহীন আর্থিক লেনদেনে এই মাধ্যম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতের এই প্রযুক্তিকে বিশেষ স্বীকৃতি দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। ইউপিআইকে বর্তমানে সারা বিশ্বে বৃহত্তম খুচরো দ্রুততম পেমেন্ট ব্যবস্থার স্বীকৃতি দিল আইএমএফ। তাদের এসংক্রান্ত রিপোর্ট উল্লেখ করে লোকসভায় লিখিত জবাবে একথা জানিয়েছেৱ কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। 

Advertisement

আইএমএফের গত জুন মাসের সমীক্ষায় ইউপিআইকে সারা বিশ্বের অন্যান্য রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্মের থেকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে। এছাড়াও এসিআই ওয়ার্ল্ডওয়াইডের ২০২৪ সালের রিপোর্টেও ইউপিআইকে শীর্ষস্থানে রাখা হয়েছে। ওই রিপোর্ট অনুসারে, সারা বিশ্বের রিয়েল টাইম পেমেন্ট লেনদেনের প্রায় ৪৯ শতাংশই হয় ইউপিআইয়ের মাধ্যমে। ভারতে লেনদেনের পরিমাণ ১২৯.৩ বিলিয়ন। এর থেকে অনেকটা পিছিয়ে রয়েছে ব্রাজিল, চীন, দক্ষিণ কোরিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ