ইয়েমেনে হুথি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে আমেরিকার হামলার তথ্য ফাঁস করেছিলেন প্রতিরক্ষা সচিব পেটে হেগসেথ। একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। যাকে কেন্দ্র করে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৫ মার্চ ইয়েমেনে হামলা চালায় আমেরিকা। আর সেই তথ্য নাকি নিজের পরিবারের সদস্যদের আগেই জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ। আর সেই রিপোর্টকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ফের চাপে পড়েছে ট্রাম্প প্রশাসন।



