Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাটোয়া-ব্যান্ডেল রুটে জোড়া লোকালের সময়সূচি বদলাচ্ছে না

ব্যান্ডেল-কাটোয়া সেকশনে আজ মঙ্গলবার এক জোড়া কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকার কথা ছিল। তবে রেলের তরফে জানানো হয়েছে, আগের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। সেই সূত্রে আজ মঙ্গলবার স্বাভাবিক সময়সূচি অনুসারেই চলবে ওই এক জোড়া লোকাল।

কাটোয়া-ব্যান্ডেল রুটে জোড়া লোকালের সময়সূচি বদলাচ্ছে না
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যান্ডেল-কাটোয়া সেকশনে আজ মঙ্গলবার এক জোড়া কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকার কথা ছিল। তবে রেলের তরফে জানানো হয়েছে, আগের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। সেই সূত্রে আজ মঙ্গলবার স্বাভাবিক সময়সূচি অনুসারেই চলবে ওই এক জোড়া লোকাল। উল্লেখ্য, দাঁইহাট-ধাত্রীগ্রাম স্টেশনের মাঝে রেলের জরুরি মেরামতি কাজ হওয়ার কথা ছিল। সেই কারণে বিদ্যুৎ বন্ধ রেখে এই সংস্কার কাজ করার পরিকল্পনা নেওয়া হয়। যার জেরে আজ সপ্তাহের কাজের দিনে এক জোড়া কাটোয়া-ব্যান্ডেল লোকাল গোটা যাত্রাপথে চলত না। আপাতত এই ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ