Bartaman Logo
১৭ জুন, ২০২৬

মাত্র ৬০ সেকেন্ড আগে মেটে সমস্যা

আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে অক্সিয়ম-৪ মিশনের ক্রুদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে ফ্যালকন-৯।

মাত্র ৬০ সেকেন্ড আগে মেটে সমস্যা
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে অক্সিয়ম-৪ মিশনের ক্রুদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে ফ্যালকন-৯। এর আগে একাধিকবার পিছিয়েছে এই মিশন। বিপত্তি পিছু ছাড়েনি বুধবারও। রকেটের ফ্লাইট কম্পিউটারে আপডেটেড উইন্ড কন্ডিশন ডেটা দেখাতে দেরি করছিল। যার জেরে বাতিল হয়ে যেতে পারত উৎক্ষেপণ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ৬০ সেকেন্ড আগে সমস্যা মিটে যায়। উৎক্ষেপণের পর কোনও কারণে যদি অভিযান বাতিল করতে হয়, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটেড উইন্ড কন্ডিশন ডেটা। এই তথ্যের সাহায্যেই স্প্ল্যাশডাউন প্রক্রিয়ায় মহাকাশযানটিকে জরুরি অবতরণ করানো হয়। উৎক্ষেপণের ৩৭ মিনিট আগে এ সংক্রান্ত তথ্য দিতে হয় রকেটের কম্পিউটারকে। ঠিক সময় সেই তথ্য আপডেট না হওয়ায় বিপত্তি দেখা দেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ